কোর্ট ম্যারেজ কি, কোর্ট ম্যারেজের প্রক্রিয়া,কোর্ট মেরেজ করতে কি কি লাগে, কোর্ট ম্যারেজের ফ্রি কত ইত্যাদি.?
বিস্তারিত জানতে:https://CourtMarriagebd.com
01936915074
#আলহামদুলিল্লাহ আরো একটি ভালবাসা পূর্ণতা পেল🥰*তোমার পূর্ণতায় তাকেই পাশে রেখো,যে তোমার শূন্যতায় পাশে ছিল. 💝
*কোর্ট ম্যারেজ সম্পর্কে অনেকেই অজ্ঞ। কোর্ট ম্যারেজ সম্পর্কে সঠিক তথ্য না জানার কারণে পরবর্তী সময়ে অনেক আইনি ঝামেলার মধ্যেও পড়তে হয়। অনেক সময় প্রেমিক-প্রেমিকা আদালতপাড়ায় আইনজীবীর চেম্বারে গিয়ে বলে তারা কোর্ট ম্যারেজ করতে চায়। অনেক আইনজীবীও কোর্ট ম্যারেজ বিষয়টি ব্যাখ্যা না দিয়ে বিয়ের একটি হলফনামা সম্পন্ন করে দেয়। কিন্তু কোর্ট ম্যারেজ বলতে আসলে কী বোঝায়?
*আইনে কোর্ট ম্যারেজ বলে কোনো বিধান নেই এবং এর কোনো ভিত্তিও নেই। এটি একটি লোকমুখে প্রচলিত শব্দ। অধিকাংশ মানুষ কোর্ট ম্যারেজ বলতে সাধারণত হলফনামার মাধ্যমে স্বামী-স্ত্রীর মধ্যে বিয়ের ঘোষণা দেওয়াকেই বুঝে থাকেন। এ হলফনামা নন–জুডিশিয়াল স্ট্যাম্পে লিখে নোটারি পাবলিক কিংবা প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের সামনে হয়ে থাকে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে বিয়েটা সরকারি কাজী মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।অনেকেই মনে করেন, এ হলফনামা করলেই বিয়ে সম্পন্ন হয়ে গেল। আসলে কিন্তু তা নয়। হলফনামাটি সম্পন্ন করলেই আইন অনুযায়ী বিয়ে সম্পন্ন হয়ে গেছে, এটি বলা যাবে না। এটি বিয়ের ঘোষণামাত্র, অর্থাৎ এ হলফনামার মাধ্যমে বর-কনে নিজেদের মধ্যে আইন অনুযায়ী বিয়ে হয়েছে এ মর্মে ঘোষণা দেন মাত্র। স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক আইন অনুযায়ী প্রথমে বিয়ে সম্পন্ন করতে হবে। তারপর তাঁরা ইচ্ছা করলে এ হলফনামা করে রাখতে পারেন।
*অবশ্যই ছেলে মেয়েকে কাজী অফিসে বিয়ের রেজিস্ট্রেশন করতে হবে।
*কোর্ট ম্যারেজের হলফনামায় অথবা চুক্তিনামা যেসব বিষয়গুলো উল্লেখ করা থাকে …?
১, আমরা উভয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল নাগরিক ও স্থায়ী বাসিন্দা এবং এই হলফনামা সম্পাদনের উপযুক্ত বটে।
২. যেহেতু আমরা পরস্পর প্রাপ্তবয়স্ক বটে.
৩. যেহেতু আমরা দীর্ঘদিন যাবত একে অপরকে সহিত পরিচিত হওয়ায় এবং একত্রে কথাবার্তা চলাফেরা এবং ওঠাবসা করা হয় বিধায় আমরা একে অপরকে ভালোভাবে চিনেছি ও জেনেছি। তাই উক্ত সেনা জানা সুবিধার্থে উভয়ের মন প্রেমের সঞ্চার ঘটে এবং একপর্যায়ে পরস্পর পরস্পরকে মন দেওয়া নেওয়ার মাধ্যমে গভীরভাবে ভালবাসিয়া ফেলি। আমরা আমাদের এই অকৃত্রিম ভালোবাসাকে চিরস্থায়ী করবার লক্ষ্যে পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মনস্থির করি, সেই লক্ষ্যে ইসলামিক শরীয়তের বিধান মোতাবেক সাক্ষী গনের উপস্থিতিতে অত্র হলফ নামায় নিজ নিজ নাম স্বাক্ষর করে পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম এবং একে অপরকে স্বামী স্ত্রীর রূপে বরণ করে নিলাম।
৪. অদ্য হতে আমরা পরস্পর সর্বএ, সর্ব অবস্থায় সর্বস্থানে স্বামী স্ত্রী পরিচয় এবং একে অন্যের সুখে দুখে ইসলামিক শরীয়ত মোতাবেক আজীবনগড় সংসার ও দাম্পত্য জীবন অব্যাহিত রাখবো। আমাদের উভয় পক্ষের বাবা-মা ভাই-বোন আত্মীয়-স্বজনদের কোনরূপ জোর আপত্তি বা বাধা সৃষ্টি করিলে কোনরূপ মামলা মোকদ্দমা করলে তাহা আইন আদালতে অগ্ৰ্যাহ্য বলে বিবেচিত হবে।
৫. আমাদের এই বিবাহটি আমাদের সম্মতিক্রমে সম্পাদিত হল। উক্ত বিবাহের ব্যাপারে কেহু কোন রূপ প্ররোচনা ও কুফরামর্শ দেয় নাই কিংবা ফুসলাইয়া আনে নাই এবং কোনরূপ ভয়-ভীতি প্রদর্শন করে নাই।
৬. অত্রবিবাহের মুসলিম আইন ও শরীয়ত মোতাবেক উভয়পক্ষে উপস্থিতিতে ও সম্মতিক্রমে দেনমোহর বাবদ টাকা খরপোষ স্থান কাল পাত্র ভেদে ভদ্র স্ত্রী ভদ্রোচিতভাবে প্রযোজ্য হবে।
৭. অত্র বিবাহের হলফনামাটি কাজী দ্বারা রেজিস্ট্রি করে নিতে হবে।
অত্র হলফনামায় লিখিত বিবরণ ও ঘোষণা আমাদের উভয়ের কথা মত লেখা হয় ইহা পড়ে এবং অন্যের দ্বারা পরিয়া শুনিয়া ইয়ার মর্ম ভালোভাবে অবগত হয়ে স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ শরীরে ও মস্তিষ্কে হলফনামায় আমাদের নিজ নিজ নাম স্বাক্ষর সম্পাদন করিলাম।
কোর্ট ম্যারেজ ক্ষেত্রে প্রয়োজন:
*NID অথবা ভোটার আইডি কার্ড।
* জন্ম নিবন্ধন অনলাইন কপি।*রেজিস্ট্রেশন কার্ড অথবা সার্টিফিকেট।
*দুই কপি ছবি।
* দুইজন সাক্ষী/তার ও অধিক সাক্ষী।
#courtmarriage #marriage #loveislove #kazioffice #Dhakajudgecourt #marriagecertificate #marriagelife